Share/Bookmark Subscribe

শনিবার, ২৩ অক্টোবর, ২০১০

জেনে নিন Windows Server 2003 এর বিভিন্ন Edition সম্পর্কে

Windows Server 2003 কে ব্যবহার করা হয় মূলত Server এর বিভিন্ন প্রয়োজনে যেমনঃ Networking, DHCP, DNS, Domain Controller, WEB সহ আরো অনেক কাজে। আর এই Windows Server 2003 এর রয়েছে বিভিন্ন Edition, এদের কাজের প্রকৃতি অনুসারে। নিচে তাদের সম্পর্কে বিস্তারিত লেখা হল 

Web Edition : এই Windows Server 2003, Web Edition কে মূলত তৈরি করা হয়েছে Web Server এর কাজ করার জন্য। মাইক্রোসফট এই Editionটি ব্যক্তিক্ষত্রে বিক্রি করে না, শুধুমাত্র তাদের Business Partner দের বিক্রি করে থাকে। তাছাড়া এই Edition টি Active Directory Domain এর সদস্য হতে পারে কিন্তু সে নিজে Active Directory Domain Controller হতে পারে না।

Small Business Server Edition : এই Edition টি মূলত সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এর ২টি Edition: Standard এবং Premium রয়েছে. এই Small Business Server Edition টি দিয়ে Web Server, File and infrastructure server এবং Domain Controller এর কাজ করা যায়।

Standard Edition : নির্ভরযোগ্য নেটওর্য়াক অপারেটিং সিস্টেম, সহজ এবং দ্রুততার জন্য এই Editionটি সবার নিকট বেশ প্রিয়। এই Standard Edition এর সাহায্যে আপনি Web Server, File and infrastructure server এবং Domain Controller এর কাজ করতে পারবেন।

Enterprise Edition : Windows Server 2003, Standard Edition এর সবগুলো বৈশিষ্ট্য এই Edition টির মধ্যে আছে। আপনি এই Enterprise Edition টি দিয়ে Web server, File and infrastructure server, Domain Controller এবং Scalable, business-critical applications এর কাজ করতে পারবেন। এই Windows Server 2003, Enterprise Edition টি মূলত মাঝারি এবং বড় ব্যবসাক্ষেত্রকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। Windows Server 2003 Standard Edition এবং Windows Server 2003 Enterprise এর মধ্যে মূল পাথর্ক্য হল এদের High-Performance. Enterprise Edition উচ্চ গতির Server এর কাজ করতে পারে যা Standard Edition দিয়ে হয় না। 

Datacenter Edition : এই Edition টি হল জটিল Application এবং উচ্চ গতির Scalability এবং Availability নির্ভর উপযোগি। এই Edition এবং Enterprise Edition এর মধ্যে পাথর্ক্য হল Datacenter Edition অনেক বেশি Memory এবং Powerful Multiprocessor কাজ করে থাকে। 

এট আমার ইংরেজী Windows Server 2003 Editions এর বাংলা অনুবাদ
আরো পড়ুন ...

শনিবার, ১৬ অক্টোবর, ২০১০

আপনার গুরত্বপূর্ন গেমস এবং সফটওয়্যারকে পাসওয়ার্ড দিয়ে নিরাপদ রাখুন

আমাদের সবার কাছে এমন অনেক গেমস এবং সফটওয়্যার আছে যেগুলো অনেক বেশি গুরত্বপূর্ন। আর এই গেমস বা সফটওয়্যারকে যদি পাসওয়ার্ড দিয়ে নিরাপদে রাখা যায়, যেন কেউ চুরি করে অন্য কম্পিউটারে ব্যবহার করতে না পারে তাহলে বেশ ভাল হয়। তাহলে বেশি কথা না বলে দেখিয়ে দিই কিভাবে করবেন। প্রথমে 1 MB এই Freeware  প্রোগ্রামটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটল করা শেষে প্রোগ্রামটি অপেন করুন। নিচের মত একটি ছবি দেখতে পারবেন
How to make password protected game
এরপর আপনি OPEN -এ ক্লিক করে আপনার ঐ কাঙ্খিত .exe ফাইলটি দেখিয়ে দিন নিচের ছবির মত
How to make password protected game
এখন আপনি আপনার কাঙ্খিত পাসওয়ার্ড দিয়ে Protect এ ক্লিক করুন নিচের ছবির মত।
How to make password protected game
এখন আপনার ঐ পাসওয়ার্ড দেয়া ফাইলটিকে চালু করলে নিচের মত একটি ছবি আসবে পাসওয়ার্ড দেয়ার জন্য 
How to make password protected game
এখন এই পাসওয়ার্ড দেয়া প্রোগ্রামটি অন্য কম্পিউটারে কেউ চুরি করে ব্যবহার করলে ততক্ষন পযর্ন্ত ব্যবহার করা যাবে না যতক্ষন না সঠিক পাসওয়ার্ড দেয়া হবে।  এটি আমার Make your Games and Software are password protected ব্লগের বাংলা অনুবাদ
আরো পড়ুন ...

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০১০

কিভাবে ইন্টারনেট এর সাহায্যে ফাইল আদান-প্রদান করা হয় ?

আমরা তো কম বেশী সবাই ইন্টারেনেট এর সাহায্যে বিভিন্ন রকমের ফাইল একে অপরকে পাঠিয়ে থাকি। কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন এই ফাইল ইন্টারেনেট এর মাধ্যমে কিভাবে প্রেরন করা বা গ্রহন করা হয়। আজ আমি আমি আমার এই পোষ্টে সেই বিষয়টি ব্যাখ্যা করব।

OSI model কে ব্যবহার করা হয়  নেটওয়ার্ক এর মধ্যে কিভাবে যোগাযোগ স্থাপন হয় সেটিকে বুঝানোর জন্য। এই OSI model ১৯৭৮ সালে প্রবতির্ত হয় International Organization for Standardization (ISO) দ্বারা। এই OSI model এর সাহায্যে সাতটি ধাপে ফাইল পাঠানো এবং গ্রহন এর কাজ করা হয়। আর এই OSI model এর সাতটি ধাপগুলো হল

What is the OSI Model

* Application Layer : যখন আপনি কোন ফাইল ইন্টারেনেট এর সাহায্যে পাঠান তখন Application Layer ঐ ফাইলের জন্য নেটওয়ার্কে প্রবেশ পথ হিসেবে কাজ করে। আপনার পাঠানো ফাইলগুলো প্রথমে Application Layer-এ এসে হাজির হয় নেটওয়ার্কে তার প্রবেশ টিকিট পাওয়ার জন্য।

* Presentation Layer : আপনার পাঠানো ফাইলগুলো যখন Application Layer এর প্রবেশ টিকেট পায় তখন সেই ফাইলটি Presentation Layer-এ এসে হাজির হয়। এই Presentation Layer এর কাজ হল ঐ ফাইলগুলোকে নেটওয়ার্কের উপযোগী বিভিন্ন syntax -এ রুপান্তর করা। আর আপনার পাঠানো ফাইল যখন আপনার প্রেরকের নিকট চলে আসে তখন এই Presentation Layer ঐ ফাইলকে আবার কম্পিউটার উপযোগি Syntax-এ রুপান্তর করে নেয়।

* Session Layer : এই Session Layer  কাজ হল প্রেরক এবং প্রাপকের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে নেটওয়ার্কের স্থাপন নিশ্চিতকরন করা।

* Transport Layer : এই Transport Layer এর কাজ হল ফাইলগুলোকে যেভাবে পাঠানো হয়েছে ঠিক সেইভাবে প্রাপকের নিকট কোন ধরনের তথ্য না হারিয়ে বা কোন ফাইল কপি না করে ঠিকভাবে প্রেরন করা। যখন কোন ফাইল নেটওয়ার্কের মাধম্যে পাঠানো হয় ত্তখন সেই ফাইলকে বিভিন্ন অংশে বিভক্ত করে প্রাপকের নিকট পাঠানো হয়।

* Network Layer : এই Layer এর কাজ হল প্রেরকের নেটওয়ার্কের মাধ্যম চিহ্নিত করা এবং সেই নেটওয়ার্ক দিয়ে অন্যান্য নেটওয়ার্কে যোগাযোগ স্থাপন করা।

* Data-Link Layer : এই Layer-টির কাজ হল কোন ধরনে ভুল ছাড়া পাঠানো ফাইলগুলোকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে (নেটওয়ার্কের মাধম্যে) পাঠানো।

* Physical Layer : এই Layer এর সাহায্যে প্রেরকের পাঠানো ফাইলগুলো প্রাপকের কম্পিউটারে এসে হাজির হয়।

**** আমরা যখন কোন ফাইল ডাউনলোড করি তখন এই উপরের সাতটি ধাপ ধারাবাহিকভাবে সম্পন্ন করে ডাউনলোডকৃত ফাইলটি আমাদের কম্পিউটারে আসে ****

এটি আমার ইংরেজি ব্লগের What is the OSI Model? বাংলা অনুবাদ
আরো পড়ুন ...

বুধবার, ১৩ অক্টোবর, ২০১০

আপনার WINDOWS XP এর লগিন স্ক্রীন পরিবর্তন করুন খুব সহজে

আমরা যারা উইন্ডোজ এক্সপি কম্পিউটারে ব্যবহার করে থাকি সবাই লক্ষ্য করেছি যে কম্পিউটার লগিন করার সময় উইন্ডোওজ এক্সপির ডিফল্ট লগিন স্ক্রীন লোড হয়। যা মাঝে মাঝে অনেকের হয়ত ভাল লাগে না। এখন আপনি ইচ্ছে করলে খুব সহজে যখন তখন আপনার কম্পিউটারের উইন্ডোজ এক্সপির লগিন স্ক্রীন পরিবর্তন করতে পারবেন। আর সেটি করার জন্য আপনি ৫ মেগাবাইটের এই ফাইলটি প্রথমে ডাউনলোড করে নিন।

ডাউনলোড করা শেষে এই Login Screen by Emdad Khan.jar জিপ ফাইলটি আনজিপ করে নিন। এরপর আপনি emdadblog জিপ ফাইলটি আনজিপ করে নিন এবং আপনার কম্পিউটারে যে ড্রাইভে এক্সপি ইন্সটল করা আছে সেখানে  গিয়ে Windows\Resources -emdadblog ফোল্ডারটি কপি পেষ্ট করে দিন। নিচের ছবিটি দেখুন

how to change windows xp login screen

এখন emdadblog ফোল্ডার থেকে emdadblog(setup).exe ফাইলটির উপর ডবল ক্লিক করে log off করুন। log off করার পর আপনি নিচের ছবির মত লগিন স্ক্রীন দেখতে পাবেন।

 how to change windows xp login screen

এইতো গেল আমার Customized login screen for windows xp. কিন্তু আপনি ইচ্ছে করলে আপনার নিজের মত করে লগিন স্ক্রীন তৈরি করতে পারবেন। নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন আপনার নিজের customized login screen তৈরি করার জন্য।

১- প্রথমে আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন সেখান থেকে আপনি এই  Resource Tuner v1.99 RC3.rar ফাইলটি আনজিপ করে আপনার কম্পিউটারে Resource Tuner প্রোগ্রামটি ইন্সটল করে নিন। 
 
২- এখন আপনি emdadblog ফোল্ডার থেকে logonUI.exe এই ফাইলটি Resource Tuner দিয়ে ওপেন করে Bitamp --> 100 ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন

how to change windows xp login screen with resource tuner



৩- এখন আপনি এই 100 এর ডবল ক্লিক করুন এবং আপনার পছন্দের .bmp extension যুক্তু যেকোন ছবি দিয়ে একে Replace করে দিন। নিচের ছবিটি দেখুন




৪- আপনি এই Resource Tuner দিয়ে আরো অনেক বিষয় পরিবর্তন করতে পারবেন আপনার লগিন স্ক্রীনে যেমন - "welcome" "loging off" "Shutdown" সহ আরো অনেক লেখাকে। 
 
৫- আপনি আপনার প্রয়োজনমত logonUI.exe ফাইলটি পরিবর্তন করে একে logonUI.exe নামে সেভ করে নিন এবং Windows\resources\emdadblog  ফোল্ডারে গিয়ে একে কপি পেষ্ট করে দিন।

৬- এখন Windows\resources\emdadblog  ফোল্ডার থেকে emdadblog(setup).exe ফাইলটির উপর ডবল ক্লিক করে আপনার কম্পিউটার log off অথবা Restart করুন। 
 
এটি আমার ইংরেজি How to change windows xp login screen ? ব্লগের বাংলা অনুবাদ।

আরো পড়ুন ...

সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০১০

Malicious software কী ?

malicious software

Malicious software, যেমন viruses, worms, Trojan horses এইগুলোকে মূলত তৈরি করা হয় কোন কম্পিউটারকে ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এবং মাঝে মাঝে এইগুলোকে Malware হিসেবে চিহ্নিত করা হয়। Spyware মূলত গুপ্তচোর হিসেবে কাজ করে যেমন আপনার কম্পিউটারের কনফিগারেশন পরিবর্তন করে দেয়া, কম্পিউটার গতি কমিয়ে দেয়া ইত্যাদি।

কম্পিউটারে spyware প্রবেশ করার বিভিন্ন মাধ্যম আছে যেমন সফটওয়্যার, কিছু web browser সহ ইত্যাদি। কম্পিউটারে Spyware প্রবেশ করার অন্যতম মাধ্যম হল কোন সফটওয়্যার ইন্সটলের সময়। আর এই malicious software কে দূর করার অন্যতম উপায় হল, আপনি যে সফটয়্যার ইন্সটল করবেন তার উদ্দেশ্য এবং ব্যবহার সম্পর্কে ভাল করে জেনে নেয়া। আপনি যখন কোন সফটয়্যার ইন্সটল করবেন তখন তার disclosure, license agreement, and privacy statement ভাল করে পড়ে দেখবেন। মাঝে মাঝে অপ্রয়োজনীয় সফটয়্যারের বর্ণনা license agreement or privacy statement এর শেষে দেয়া থাকে।

এটি আমার ইংরেজি What is Malicious Software ? ব্লগ এর বাংলা অনুবাদ
আরো পড়ুন ...